জামালপুরের মেলান্দহে একটি বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ এপ্রিল) বিকালে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামের একটি বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। এসময় সরকারি চাল কালোবাজারে বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক নারীকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ করা হয়। এসময় সরকারি চাল কালোবাজারে বিক্রির সঙ্গে যুক্ত থাকায় জাহানারা নামের এক নারীকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।