বাবুল বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের আকরামুজ্জামানের ছেলে।
এলাকাবাসী জানায়, ১২ এপ্রিল কর্মস্থল চট্টগ্রাম থেকে অসুস্থ অবস্থায় বাবুল বাড়িতে ফেরেন। ১৫ এপ্রিল মারা যাওয়ার খবর পেয়ে উপজেলা হাসপাতালের একটি দল রাত ২টার দিকে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।