বুধবার রাতে নতুন আক্রান্ত ওই নার্স শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক সপ্তাহ দায়িত্ব পালন করেন। এরপর তার নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তিনি নগরীর কাশীপুর রেইন্ট্রিতলা এলাকার বাসিন্দা।
হাসপাতালের পরিচালক জানান, ওই নার্সের করোনা পজিটিভ আসলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। এ কারণে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং তার নমুনা পুনরায় পরীক্ষা করা হচ্ছে।
এর আগে জেলায় গত মঙ্গলবার রিপোর্ট পজিটিভ দুজনের মধ্যে একজনের বাড়ি হিজলা এবং অপরজনের বাড়ি মুলাদীতে। মুলাদীর ওই বৃদ্ধ গত সোমবার নিজ বাড়িতে মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা পজিটিভ আসায় ওই বাড়িসহ আশেপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে।
এছাড়া বাবুগঞ্জে তিন জন এবং আগৈলঝাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জে একজন করে করোনা রোগী শনাক্ত হয়।
প্রসঙ্গত, রবিবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন দুজনকে জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়। ওই দিন সন্ধ্যায় বরিশাল জেলা লকডাউন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা প্রশাসক।