মঙ্গলবার সকাল ৮টায় শাখা সেক্রেটারি জেনারেল মাহমুদের নেতৃত্বে বাড্ডার নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেনারেল মাহমুদ বলেন, অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে একের পর এক মেধাবী ছাত্রনেতাদের গুম-খুন-অপহরণ করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীকে রক্ষীবাহিনীর মতো ব্যবহার করছে। কিন্তু আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, গুম-খুন-নির্যাতন করে কখনও কোনও স্বৈরশাসক ক্ষমতায় টিকতে পারেনি, আওয়ামী লীগ সরকারও পারবে না।
তিনি সরকারকে জনবিরোধী এসব কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানান এবং অবিলম্বে দুই শিবির নেতার সন্ধান ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে মহানগরী ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে হানিফ বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হন জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু জর গিফারী ও সেক্রেটারি ওমর ফারুক। তারা ঢাকার আব্দুল্লাহপুর এসে পৌঁছালে পুলিশ তাদের বাস থেকে নামিয়ে গ্রেফতার করে। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।
/এসটিএস/এএইচ/