সিভিল সার্জন জানান, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের এক যুবক গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পাবনায় আসেন। করোনার লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করে গত ১৪ এপ্রিল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
এদিকে, ওই যুবকের নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশের টিম গিয়ে ওই গ্রাম লকডাউন ঘোষণা করেছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, স্বাস্থ্য বিভাগের টিম আক্রান্ত যুবকের বাড়িতে রওনা হয়েছে। তার শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।