বৃহস্পতিবার দুপুরে আল আমিনকে চাল চুরির দায়ে পুলিশে সোপর্দ করার পর লকডাউন ভেঙে বিক্ষোভ করে গ্রামবাসী। অপরদিকে, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান রাতে পৃথক তিনটি অভিযানে ৪৫ বস্তাচালসহ দুই জনকে আটক করেন। চাল চুরির ঘটনায় সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয়েছে বলে জানান ওসি মো. হাফিজুল ইসলাম।
বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আল আমিনের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিস থেকেও তদন্ত করে দেখা হচ্ছে।’