তিনি আরও জানিয়েছেন, ‘শরীরে করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে তাকে আইসোলেশনে রেখেছিলাম। পরদিন ১৬ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে চট্টগ্রামে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তবে শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ‘আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠিয়েছি। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।’
এদিকে রোগীর বড় ভাই নাঈম উদ্দিন জানিয়েছেন, চট্টগ্রাম নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা গেছে তার ভাই।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাঙামাটি শহরের রূপনগর এলাকার ৫৫ বছর বয়সী আরেকজন রোগী রাঙামাটি সদর হাসপাতালের আইসোলেশনে মারা যান। তার আসা তার রিপোর্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে।