তিনি জানান, শুক্রবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) করোনা ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে সাত জনের পজিটিভ এসেছে। এর মধ্যে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের যশোর গ্রামের এক নারী রয়েছেন। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।