মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ডা. আব্দুল হালিম মূলত করোনা আক্রান্ত সন্দেহভাজনদের রক্তসহ অন্যান্য নমুনা সংগ্রহ করতেন। ইতোমধ্যে মিঠাপুকুরে করোনা শনাক্ত হওয়া রোগীদেরও তিনি নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু দুই দিন ধরে অসুস্থ অনুভব করায় শুক্রবার ওই চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর মেশিনে পরীক্ষার পর করোনা পজিটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়। এ ঘটনায় চিকিৎসক আব্দুল হালিমকে স্বাস্থ্য কমপ্লেক্স এ আইসোলেশনে রাখা হয়েছে।
মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, চিকিৎসক ডা. আব্দুল হালিমের বাড়ি মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামে।