মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ওই বৃদ্ধ শ্বাসকষ্টে ভুগছিলেন।
স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী শাজাহানপুর উপজেলার বেতগাড়ি মধ্যপাড়ার কাজেম উদ্দিনের ছেলে। তিনি বাড়ির কাছে একটি দোকানঘরে থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েকদিন ধরে তার সর্দি, জ্বর ও গলাব্যথা ছিল। শনিবার বিকালে বেশি অসুস্থ হলে হটলাইন ৯৯৯ ও ৩৩৩ নম্বরে ফোন করে কোনও সাড়া পাওয়া যায়নি। পরে শাজাহানপুর থানায় ফোন করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক আসেন। তার আগেই মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন। পরে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান।
রবিবার সকালে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ পারভিন জানান, বৃদ্ধ মোহাম্মদ আলী বাড়ির সদস্যদের থেকে পৃথক থাকতেন। কোনও স্থান বা এলাকা লকডাউন করার ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে আলাচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।