বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেফা খাতুন (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের চরহরিণা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। টিভির প্লাগ লাগাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানয়, আলেফা খাতুন চরহরিণা গ্রামের কৃষক আপেল মিয়ার
মেয়ে। সে স্থানীয় চরহরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো। রবিবার দুপুরে শিশুটি টিভি দেখার জন্য বিদ্যুতের সকেটে প্লাগ ঢোকানোর চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন এর সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।