বিল্টু মিয়া একসময় মানিকগঞ্জ জেলা ক্রিকেট দলের হয়ে খেলেছেন। নিয়মিত খেলতেন জেলার অন্যতম ক্লাব কুলফা গোষ্ঠীর হয়ে। তাই তার অকালমৃত্যতে শোক প্রকাশ করেছে মানিকগঞ্জের বিভিন্ন ক্রীড়া সংগঠন।
দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জানিয়েছেন, বিল্টু মিয়া দৌলতপুর থেকে মোটর সাইকেল চালিয়ে মানিকগঞ্জে আসছিলেন। কালিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বিল্টু মিয়া মারা যান। চালক পালিয়ে যাওয়ায় শুধু ট্রলিটি আটক করা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিল্টু মিয়া বর্তমানে ফারুক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায় করতে দৌলতপুর গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তার পকেটে আদায় করা সেই এক লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।