এদিকে লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ শহরের শহীদ সড়কে সেনা সদস্যদের বেশ কয়েকটি গাড়িকে টহল দিতে দেখা যায়। এসময় অপ্রয়োজনে বাইরে থাকা ব্যক্তিদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য তাদের মাইকিং করতেও দেখা গেছে।
এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কে জেলা পুলিশের একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। ঘর থেকে বাইরে বের হলেই পড়তে হচ্ছে পুলিশি জেরায়।
মানিকগঞ্জের দায়িত্বে থাকা মেজর মো. ফেরদৌস হোসেন ভূইয়া জানান, মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় অযথা বাইরে চলাচলের কোনও সুযোগ নেই। কলডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের পাশাপাশি তৎপরতা বাড়িয়েছে সেনা সদস্যরা। এছাড়া করোনার প্রভাবে কর্মহীন হওয়া মানুষের মধ্যে ত্রাণ তৎপরতাও চালাচ্ছেন সেনা সদস্যরা। সাধারণ মানুষকে ঘরমুখো করতে চলছে সচেতনতামূলক মাইকিং।