মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ডিএসসিসি

ডিএসসিসি-মুক্তিযোদ্ধাবিজয় দিবস উদযাপন উপলক্ষে বরাবরের মতো এবারও বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই সংর্বধনা দেওয়া হবে। মঙ্গলবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধের পক্ষের সহস্রাধিক মানুষকে এই সংবর্ধনা দেওয়া হবে। এ সময় উপস্থিত থাকবেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ  ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০০২ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর সাদেক হোসেন খোকা সিটি করপোরেশনের মাধ্যমে ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেন। সেই থেকে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
/ওএফ/এনএস/এমএনএইচ/