চিকিৎসকরা জানান, সান্তাহারের সাহেবপাড়ার মোকলেসার রহমানের ছেলে মিলন নারায়ণগঞ্জে সিএনজি অটোরিকশা চালান। তিনি গত ১৫ এপ্রিল বাড়িতে ফেরেন। তার কোনও উপসর্গ না থাকলেও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে স্বাস্থ্য বিভাগ ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতাল ল্যাবে পাঠায়। সেখান থেকে তার আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, মিলন হাসপাতালের আইসোলেশনে থাকতে রাজি নন। তিনি বাড়িতে আলাদা রুমে থেকে চিকিৎসা নিতে চান। তারপরও তাকে আইসোলেশন ইউনিটে আনা হচ্ছে।