রাতে অর্ধশতাধিক বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন একদল তরুণ

Comilla Food delivery news pic

 

করোনা দুর্যোগে আর্থিক সংকটে পড়া গ্রামের অর্ধশতাধিক দরিদ্র পরিবারের বাড়ি গিয়ে রাতে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিলেন একদল তরুণ। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামের কিছু তরুণ ও যুবকের উদ্যোগে এই খাদ্য ও ইফতার সামগ্রী দেওয়া হয়।

কেয়ারী মানব কল্যাণ সংস্থা নামে সামাজিক সংগঠন থেকে সোমবার (২০ এপ্রিল) রাতে তরুণরা মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ট্যাং, খেসারি ডাল ও তেল বিতরণ করেন।

সংগঠনের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান শাহীন জানান, ইফতার সামগ্রীর আগে কয়েক দফা স্থানীয় প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতায় এই দরিদ্র পরিবারগুলোর মধ্যে চাল ও ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণে সার্বিক কার্যক্রমে ছিলেন সংগঠনের সদস্য মো. রিপন ভূঁইয়া, মাহবুবুর রহমান শাহীন, মাসুদ আলম (সাংবাদিক), আনোয়ার হোসাইন, আবদুল আউয়াল ভূঁইয়া, মো. মোরশেদ আলম, মো. ইউসুফ ভুঁইয়া, মো. জাকির হোসেন, মো. মামদুদ হোসেন, মো. কামরুল হাসান প্রমুখ।