বাড়ি বাড়ি গিয়ে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

93876922_656406194917040_7036688759215095808_n

করোনা মেকাবিলায় কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। বুধবার (২২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখান্দা গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল আটা, তেল, লবণ, বিস্কুট ও সুজি।

ত্রাণ সহায়তা বিতরণের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাফায়েত খান জানান, করোনা মোকাবিলায় শুরু থেকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। প্রত্যন্ত অঞ্চলে যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।