করোনাভাইরাস বহন করে আসা কোনও রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্টাফরা সংক্রমিত না হন এবং রোগীরাও যাতে সুরক্ষিত থাকেন, সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে চিকিৎসক অবস্থান করবেন। সামনের দু’টি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় ও থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। এসময় কোনও রোগীর তাপমাত্রা করোনা উপসর্গের সঙ্গে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে।
চেম্বারে স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক এবং বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হবে।
উল্লেখ্য, সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ব্যক্তিগত উদ্যোগে নড়াইলে করোনা সংক্রমণ মোকাবিলায় ইতোপূর্বে হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের জন্য পিপিই সরবরাহ, ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠন, সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ স্থাপনে ভূমিকা রাখেন।