জামালপুরে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন মোট ৩২ জন। এর মধ্যে নমুনা পরীক্ষার আগেই দুই নারী মারা যান। এছাড়া নারায়ণগঞ্জ থেকে আসা দুলাল নামে একজন জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আসোলেশনে রাখার পর তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশনে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। এখন জামালপুর জেলার ২৫ জন রোগী আসোলেশনে আছেন।