পুলিশ জানান, আশরাফুল ইসলাম কর্মহিন হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা চাল খাদ্য গুদাম থেকে বস্তা পরিবর্তন করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরকারি বস্তা পরিবর্তন করার কথা স্বীকার করে।
কাউনিয়া থানার ওসি আব্দুল আজিজ জানান ইউপি সদস্য ওই চাতালে সরকারি চালের বস্তা পরিবর্তন করার সময় হাতে নাতে তাকে গ্রেফতার করা এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।