এর আগে বুধবার (২২ এপ্রিল) একই জেনারেল হাসপাতাল থেকে পাঁচ জন এবং তার আগে গত ২০ এপ্রিল বিআইটিআইডি থেকে দুই জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
শেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা টেস্টের পরীক্ষায় পর পর দুইবার নেগেটিভ আসায় আরও তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনায় আক্রান্ত এখন চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন আরও ২৮ জন। তাদের অবস্থাও ভালোর দিকে।’
প্রসঙ্গত, ১০ মাস বয়সী এক শিশুসহ চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৩জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয় বছর বয়সী এক শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়। আর ১০ জন সুস্থ হয়েছেন।