বুধবার সকালে মুজিবনগরের ভবেরপাড়া গ্রামে ইদ্রিস আলী নামের একজন করোনা উপসর্গ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পরে তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে ইদ্রিস শাহ’র করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। এই তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন মো. নাসির উদ্দীন।
এর পর পরই মুজিবনগর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে করোনা প্রতিরোধ বিষয়ক জেলা কমিটি। এদিকে তাকে দাফন কাজে অংশ নেওয়া উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজানুর রহমান, ওসি (তদন্ত) সহ দাফন কাজে অংশ নেওয়া অপর পাঁচ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।