হবিগঞ্জে চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসহবিগঞ্জের চুনারুঘাটে এক চিকিৎসকসহ আরও পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ২৬ জনের করোনা শনাক্ত হলো। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পৌঁছায়। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

ডেপুটি সিভিল সার্জন জানান, পরীক্ষার জন্য আক্রান্তদের নমুনা বিভিন্ন সময়ে সিলেটে পাঠানো হয়েছিল। আক্রান্তদের মধ্যে রয়েছেন চুনারুঘাটের এক চিকিৎসকসহ চারজন এবং লাখাই উপজেলার একজন।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের সবার বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে।