আড়িয়াল বিলে ধান কাটলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সম্পাদক

94347546_679867802769842_5732436615964393472_n

মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলের কৃষক মালেক মােড়লের তিন বিঘা জমির ধান কেটে দিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ধান কাটায় অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এসময় তাদের মঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু এবং শ্রীনগর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাদ শিকদারসহ কেন্দ্রীয় এবং জেলার নেতাকর্মীরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে প্রান্তিক কৃষকের ধানকাটাসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৬৪ জেলার প্রতিটি থানার অসহায় সাধারণ মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।'

সভাপতির নির্মল রঞ্জন গুহ বলেন, 'নেত্রী এবং আওয়ামী লীগের কর্মসূচি মােতাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সাধারণ মানুষর পাশে থাকবে। ধান কাটা শেষে নেতাকর্মীরা কৃষকের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।'

এর আগে, বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা আড়িয়ল বিলে ধান কেটে দিয়ে যান।