দেড় শতাধিক ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জনগণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, রোলেক্স বেকারির প্রোপাইটর মো. শফিউল্লাহ শুক্লা, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম ফিরোজ আলম প্রমুখ।
মনোরঞ্জন শীল গোপাল উপস্থিত সকলকে করোনাভাইরাস নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁকিতে রয়েছি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি আরও বলেন, শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে। গুজব থেকে সাবধান থাকার অনুরোধও করেন তিনি।