এ নিয়ে গত চার দিনে জেলায় ২১ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ঝিনাইদহ সদরে চার জন, কালীগঞ্জে ছয় জন, শৈলকুপায় সাত জন, মহেশপুরে একজন, কোটচাঁদপুরে দুই জন ও হরিণাকুন্ডুতে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে আমাদের হাতে এই ২৩টি নমুনার ফল এসেছে। এ নিয়ে জেলায় মোট প্রাপ্ত ফলের সংখ্যা ১৮৬ । এর মধ্যে নেগেটিভ ১৬৫ এবং পজিটিভ ২১।