মো. শাহজাহান মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা মাস্টার আমিন শরীফ জানান, সকাল থেকে শ্রমিকদের সঙ্গে জমিতে ধান কাটছিলেন শাহজাহান। কাটা শেষে ধান বাড়ি নেওয়ার পথে বজ্রপাত হলে তিনি সেখানেই মারা যান। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে বাড়ি নেওয়া হয়।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, বজ্রাঘাতে মৃত্যুর কথা শুনে জেলা প্রশাসকের ত্রাণ সহায়তা থেকে ওই ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।