কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলো ছাত্রলীগ

94884233_881336109047383_9019387315365085184_n

 

কক্সবাজার টেকনাফের কৃষক মোহাম্মদ বশরের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (২৯ এপ্রিল) জেলা ছাত্রলীগের সদস্য ও টেকনাফ পৌরসভার ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীনের সঙ্গে আরও ২০ জন নেতাকর্মী টেকনাফ খাংকার পাড়ার ক্ষেতে এই ধান কাটেন।

স্থানীয়রা জানান, দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও কাটার লোক পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। তবে তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের একদল কর্মী।

কৃষক মোহাম্মদ বশর বলেন, 'সবাই যদি এভাবে পাশে দাঁড়ায় তাহলে আমরা বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাব।' প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশে এই কাজ আমরা অব্যাহত রাখব। যদি কারও সাহায্যের প্রয়োজন হয়, আমাদের জানালে আমরা ওই কৃষকের পাশে দাঁড়াব।'

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির বলেন, 'সামাজিক দূরত্ব বজায়ে রেখে ওই কৃষকের দুই বিঘা জমির ধান কেটে মাথায় করে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগ। শুধু তাই নয়, মাড়াইও করে দিয়েছে।'

ধান কাটার সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের জসীম উদ্দীন জনি, জসিম উদ্দিন জয়, মো. সাহেল, ৩নং ওয়ার্ডের আবদুল্লাহ আল নোমান, মো. রবিন, মুহাইমিনুল ইসলাম, মো. সায়েম, ৪নং ওয়ার্ডের মো. রুবেল উদ্দিন, মজিবুর রহমান, ৫নং ওয়ার্ডের মো. রফিক, মো. ইদ্রিস, ৬নং ওয়ার্ডের মো. ওমর সাদেক, ৭নং ওয়ার্ডের মোহাম্মদ আরকান শিহাব, ৯নং ওয়ার্ডের মোহাম্মদ ফরহাদ শরীফ, আবদুল্লাহ আল সাফিসহ অনেকে।