জানা যায়, কানাইদেশী গ্রামের মৃত নাজির মিয়ার ছেলে আবু আব্দুল্লাহ ইসলামপুর বাজারে সরকারি 'খাদ্য বান্ধব কর্মসূচি'র ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আব্দুল্লাহ ও তার ছেলে আজিজুর রহমানের বিরুদ্ধে দলীয় পরিচয়ের অপব্যবহার করে সরকারি চাল কালোবাজারে বিক্রি ও কার্ডধারীদের প্রাপ্য চাল আত্মসাতের অভিযোগ বেশ পুরনো।
র্যাব সূত্র জানায়, ডিলার হিসেবে নিয়োজিত থাকার সুযোগে আটক ব্যক্তিরা গরিবের প্রাপ্য চাল যথাযথভাবে বণ্টন না করে কালোবাজারে বিক্রি করে দিতেন। এছাড়াও বিভিন্ন ব্যক্তির টিপসই নিজেরা জাল করে তাদের প্রাপ্য চাল আত্মসাৎ করতেন। আটক বাবা-ছেলের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা এবং দণ্ডবিধির ৪৬৫ ধারায় অভিযোগ আনা হয়েছে মর্মেও নিশ্চিত করেছে র্যাব সূত্র।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।