গ্রেফতার দুজন হলেন– সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মৃত মিনহাজ উদ্দিনের ছেলে মো. জিয়া বেপারি (৪০) এবং কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর গ্রামের মো. মুন্না ওরফে আলাউদ্দিন (২২)।
তিনি জানান, বুধবার দিবাগত গভীর রাতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি দল কুমিল্লা থেকে অনুসরণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লবণের বস্তার ভেতর লুকিয়ে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ থেকে কাভার্ডভ্যানে লবণের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল।
তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।