এ সময় তারা জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ও সন্তোষপুর ইউনিয়নের প্রায় দুই হাজার ৮শ’ কর্মহীন পরিবার প্রধানের নামের তালিকা কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন।
গণকমিটির নেতৃবৃন্দ জানান, সারাদেশের মতো নাগেশ্বরী উপজেলার মানুষজনও করোনাভাইরাসের কারণে লকডাউনের কারণে কর্মহীন হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবন যাপন করছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে খাদ্যের দাবিতে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। খাদ্যের দাবিতে যাতে নাগেশ্বরী উপজেলার কর্মহীন মানুষদের রাস্তায় নামতে না হয় সেজন্য গণকমিটি প্রাথমিকভাবে এই দুটি ইউনিয়নে খাদ্য সহায়তা বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।
এ সময় উপস্থিত ছিলেন– গণকমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ রায়, গণকমিটি রায়গঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল মিলু এবং প্রচার সম্পাদক আশরাফুল হক।