মোবাইল সেটের রেজিস্ট্রেশন শুরু ফেব্রুয়ারিতে

tarana halimমোবাইল ফোনের সিমের মতো সেটেরও নিবন্ধন শুরুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।  সেটের ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই)নম্বর রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি থেকে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার এই তথ্য জানান।

১৬ ডিসেম্বর বুধবার বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী একথা জানান। সব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সব ধরনের জটিলতার অবসানের পর বুধবার থেকে এই পদ্ধতি কার্যকর হচ্ছে।

বৃদ্ধাঙ্গুলের ছাপ নিয়ে সিম রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করার ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ।

গত ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের আঙুলের ছাপ দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের একটি সিম নিবন্ধনের মধ্যদিয়ে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন।

বর্তমানে বাংলাদেশ টেলিটকসহ ছয়টি মোবাইল ফোন অপারেটর রয়েছে। অন্য অপারেটরগুলো হচ্ছে- গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ও সিটিসেল।

 

/সিএ/এসটি/এফএস/