ধান কাটার সময় শ্রমিকের মৃত্যু, নমুনা সংগ্রহ

বরিশালবরিশালের আগৈলঝাড়া উপজেলায় জমিতে ধান কাটতে গিয়ে শাহীন খান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে মারা যাওয়া শাহীন রাজবাড়ীর পাংশা উপজেলার কাচারীপাড়া ইউনিয়নের চরদিঘুরি গ্রামের সলিম খানের ছেলে। শাহীনের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক আল আমীন বলেন, ধান কাটা শেষে ধানের আঁটি মাথায় করে নিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে শাহিন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এরপর অপর শ্রমিকরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

তবে তার করোনাভাইরাস সংক্রমণ ছিল কিনা বিষয়টি নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো করা হয়। আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।