কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চৈতু কর্মকার গত ২৭ এপ্রিল সন্ধ্যায় জ্বর ও কাশি নিয়ে হঠাৎ মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে করোনা শনাক্ত হয়। ওই শ্রমিকের বাড়ি লকডাউন করা হয়েছে।
এদিকে গত ১ মে কমলগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের এক কর্মকর্তা এবং ওই ব্যাংকের আনসার সদস্যসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে।