পুলিশ জানান, রবিবার ভোরে দুইটি ভ্যান যোগে ২৪ বস্তা ত্রাণেরর চাল কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চাল উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশী উপস্থিতি টের পেয়ে দুই ভ্যান চালক তার ভ্যান ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, আটক চাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভ্যান চালক দুজনকে শনাক্ত করে তাদের আটক করার চেষ্টা চলছে। তিনি আরও জানান তাদের আটক করা গেলেই কার চাল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো তা উদঘাটন করা সম্ভব হবে।