এদের মধ্যে দেবিদ্বার পাঁচ জন, বরুড়া দুইজন ও লাকসামে একজন। এনিয়ে কুমিল্লায় মোট ৯২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আহম্মেদ কবীর জানান, দেবিদ্বার উপজেলা সদরে মা-মেয়েসহ নতুন করে আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে (৩০ এপ্রিল) দেবিদ্বার সদরে করেনায় মারা যাওয়া এক ব্যক্তির এর নাতি, ওই একই বাড়ির মা ও তার স্কুল পড়ুয়া মেয়ে, মাছিমপুর গ্রামের এক জন এবং মৃত ব্যক্তির এক কর্মচারী রয়েছেন। এনিয়ে দেবিদ্বারে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে এক ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তিনি হাসপাতালের পাশেই থাকতেন। তার পরিবারের মধ্যে দুইজনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের নমুনার রিপোর্ট আগামীকাল দেওয়া হবে।
অন্যদিকে বরুড়া উপজেলায় আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে আক্রান্ত থানার পুলিশের এস আইয়ের দাদি ও এক সিএনজি চালিত অটোরিকশা চালকে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.নিসাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, রবিবার (০৩ মে) পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৩৫টি নমুনার মধ্যে এক হাজার ৮৯২টি রিপোর্ট প্রকাশ হয়েছে। তারমধ্যে ১৪ উপজেলার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২২ আক্রান্ত ব্যক্তি।