এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সকল সদস্যদের মাঝে খাবার সামগ্রী তুলে দেন ৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক আজিজুল হক মজুমদার (পিভিএমএস)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট সদর চাকমা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক মো. সাখাওয়াত হোসেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে ৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক আজিজুল হক মজুমদার বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার প্রতিটি উপজেলায় ৩শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ২৭০০ শত দুস্থ সদস্যদের পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি করে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলায় ৩৪ হাজার সচেতনতমূলক লিফলেট বিতরণ, প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, লকডাউন নিশ্চিতকরণ, বাজার মনিটরিং, ভিজিএফ ও টিসিবির খাদ্য বিতরণে সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আনসার ও ভিডিপির সদস্যরা।
পরে জেলায় কেপিআই, ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত আনসার ও ভিডিপির ১ হাজার সদস্যের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।