ঝিনাইদহে আরও ৭ জন করোনা আক্রান্ত


করোনা ভাইরাসঝিনাইদহে আরও সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩৫টি রিপোর্ট এসেছে। রিপোর্টে তাদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ও ২৮ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ সদরে দুই জন, কালীগঞ্জে দুই জন ও কোটচাঁদপুরে তিন জন।