করোনা আক্রান্তদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ

95384790_232322968030992_68213409329446912_n

করোনাভাইরাস মোকাবিলায় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি হোম আইসোলেশনে থাকা রোগীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি করোনা আক্রান্তদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন এবং যে কোনও প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। এমনকি সব সময় তাদের পাশে থেকে সহযোগিতা করবেন বলেও আশ্বাস প্রদান করেন।

মঙ্গলবার (৫ মে) সকালে শহরের স্টেশন রোডের দৈনিক পত্রালাপের সম্পাদকীয় কার্যালয় থেকে মুঠোফোনে কাহারোল উপজেলার হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের সঙ্গে কথা বলেন এমপি গোপাল।

এছাড়া কাহারোল-বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকের সঙ্গে করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয় বিষয়ে পরামর্শ করেন মনোরঞ্জন শীল গোপাল। এসময়
তিনি উপজেলার একজনও যেন বিনা চিকিৎসায় ফিরে না যায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখার আহ্বান জানান।