খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি হলেন সাতক্ষীরার দেবহাটা এলাকার রেজাউল করিম গাজী।
মঙ্গলবার (৫ মে) খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এই তথ্য জানান।
তিনি বলেন, খুলনার ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শুধু খুলনা জেলার নমুনা ছিল ৮৪টি। এসব নমুনা পরীক্ষার ফলাফল রাত ৮টায় পাওয়া যায়, যাতে একটি পজিটিভ আসে।