হবিগঞ্জে ৫ পুলিশ সদস্যসহ আরও ১২ জন করোনায় আক্রান্ত




হবিগঞ্জহবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় চুনারুঘাট থানার ওসি নাজমুল হকসহ ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হলো। মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ঢাকা থেকে আসা রিপোর্টের ভিত্তিতে এ তথ্য জানানো হয়। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি আরও জানান, দুপুরে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এতে দেখা যায় চুনারুঘাটে ওসি শেখ নাজমুল হক ও চার কনস্টেবলসহ আট জন, নবীগঞ্জে দুই জন, বাহুবল ও লাখাইয়ে একজন করে করোনা আক্রান্ত হয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে।