জামালপুরে এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)জামালপুরে ইসলামপুরে নতুন করে করোনায় একজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট ১০৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মোট ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তিন জনের মৃত্যু হয়েছে। ৫২ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  শুক্রবার (৮ মে) রাতে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলার মধ্যে জামালপুর সদরে ৪২ জন, ইসলামপুরে ২২ জন, মাদারগঞ্জে ১২ জন, সরিষাবাড়ীতে ৮ জন, মেলান্দহে ৯ জন, বকশীগঞ্জে ৫ জন, দেওয়ানগঞ্জে ৬ জন আক্রান্ত হয়েছেন।

নতুন শনাক্ত স্বাস্থ্যকর্মীকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আইসোলেশনে স্থানান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।