মৃতের আত্মীয় শেফালী খাতুন জানান, সে গত কয়েকদিন যাবত ঠাণ্ডা জ্বর ও কাশিতে ভুগছিল। গাংনী থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, সীমিত সংখ্যক মুসল্লী নিয়ে জানাজা পড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া জানাযা স্থলে পুলিশও উপস্থিত ছিল।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।