ফেনীতে দুই চিকিৎসকসহ নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিক্যাল অফিসার। বাকিরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী।
রবিবার (১০ মে) রাতে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে জেলায় মোট ১৫ জন করোনা পজিটিভ পাওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এনিয়ে জেলায় ১৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
ওই সূত্র আরও জানায়, আক্রান্ত ব্যক্তিদের ট্রমা সেন্টারে নাকি বাসায় চিকিৎসা দেওয়া হবে সেটি পরে জানানো হবে।