ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করেন ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরন্নবী।
সুস্থ হওয়া পাঁচ জন হলেন– রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আহাদ বকস ও রোকন উদ্দিন, নার্স তারজিনা, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সালমান এবং গাইবান্ধা জেলার গৃহিণী লাবণি বেগম।
ডা. এসএম নুরন্নবী জানান, আক্রান্ত রোগীরা করোনা থেকে সুস্থ হওয়ায় এবং তাদের পরপর দুটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হাওয়ায় মঙ্গলবার ছাড়পত্র প্রদান করা হয়েছে। মোট ১৪ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ২৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।