ঝিনাইদহে চিকিৎসকসহ আরও ৩ জনের করোনা শনাক্ত

করোনা ভাইরাসঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরও তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে পাঠানো ১০টি নমুনার ফলাফলে ৩টি পজিটিভ পাওয়া যায়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের মধ্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, সদর উপজেলায় একজন এবং মহেশপুর উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এ পর্যন্ত মোট ৪৩৩টি নমুনা রিপোর্টের ফলাফল এসেছে। এর মধ্যে নেগেটিভ ৩৯০টি ও পজিটিভ ৪৩টি।

ঝিনাইদহের ছয়টি উপজেলার মধ্যে শৈলকুপা উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এই উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও সদরে ১০, হরিনাকুণ্ডুতে ১, কালীগঞ্জে ৯, কোটচাঁদপুর ৯ ও মহেশপুর উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে।