৮০০ জনের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

 

৮০০ জনের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রীতথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি জামালপুরের সরিষাবাড়ীতে আট শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দেন।










এলাকাবাসী জানান, মঙ্গলবার সরিষাবাড়ীর পোগলদিঘা এসইএসডিপি মডেল হাইস্কুল মাঠ ও পৌর এলাকার উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে প্রায় আট শতাধিক পরিবারকে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, খেজুর, সেমাই ও হাত ধোয়ার সাবান।৮০০ জনের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। তার পক্ষ থেকে এসব উপহার তুলে দেওয়া হচ্ছে অসহায় মানুষের হাতে। করোনা সংকট নিরসনের আগ পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।’৮০০ জনের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন তথ্য প্রতিমন্ত্রী
এই খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সরকার আবুল হোসেন, আফম ডা. শাহানশাহ মোল্লাহ, ফরিদ আহাম্মেদ, মোখলেছুর রহমান মিশুসহ আরও অনেক নেতাকর্মীরা।