আক্রান্ত পরিবারের স্বামী ফরিদপুর হাসপাতালে থাকলেও স্ত্রী ও ছেলে গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
ইউএনও জানান, ওই পরিবারের পুরুষ লোকটি শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুর হাসপাতালে ভর্তি হন। পরে তাদের পরিবারের তিন জনকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হলে আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। গ্রামের বাড়িতে থাকা মা ও ছেলেকে ফরিদপুরে আইসোলেশনে পাঠানো হচ্ছে। আশপাশের বাড়িগুলো লকডাউন করা হবে।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ১৯ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। দুজন নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছেন। বাকি তিন জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।