ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় গাঁজা বহনকারী একটি ট্রাক ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এই ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে গাঁজাসহ তিন জনকে আটকসহ যানবাহন জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো: মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাজীকান্দি গ্রামের মো. তালেব (৫৪), মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার ভুবনগড়া গ্রামের মো. নাসির (৪০) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউরগাছ গ্রামের মো. শফিউল আলম (২২)।
শুক্রবার দুপুরে সাংবাদিকদের কাছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাস আটক করে। পরে র্যাব সদস্যরা ট্রাকে তল্লাশি করে ৩৩ কেজি গাঁজাসহ মো. তালেব ও মো. নাসির এবং মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি গাঁজাসহ মো. শফিউল আলমকে আটক করে।