করোনা জয় করে ফের কাজে ফিরলেন স্বাস্থ্যকর্মী শিমুল

97297499_265594054816947_8623099453286383616_n

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েও সব নিয়ম মেনে সুস্থ হয়েছেন শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত হাসানুজ্জামান শিমুল। সুস্থ হয়েই শুক্রবার (১৫ মে) থেকে শিমুল তার নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

১৪ দিন নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পর দুবার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে করোনামুক্ত ঘোষণা করেন।

এর আগে, গত ২৫ এপ্রিল বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত অবস্থায় তিনি অসুস্থ বোধ করলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী স্বাস্থ্য সহকারী হাসানুজ্জামান শিমুলের সুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'শুক্রবার শিমুল তার নিজ কর্মস্থলে যোগদান করেছেন।'